ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

মাধবপুর পৌরসভার বাজেট ঘোষণা

হবিগঞ্জের মাধবপুর পৌরসভার ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার সকালে অফিসার্স ক্লাবে বাজেট ঘোষণা করেন মাধবপুর পৌরসভার মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মানিক। ৪১কোটি ৭২ লক্ষ ৯৮ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয় এ অর্থ বছরে নতুন কোন করারোপ ছাড়াই।

বাজেটে ব্যয় দেখানো হয়েছে ৪১ কোটি ৪৬ লাখ ৮৭ হাজার টাকা। বাজেটে উদ্ধৃত্ত দেখানো হয়েছে ২৬ লাখ ১ হাজার টাকা। পৌর সচিব এম আমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক,কাউন্সিলরগণ ও সুশীল সমাজ।

ads
ads
ads

Our Facebook Page

↑